আপনার পিসিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই হটস্পট মাত্র ১ ক্লিকেই। এর চেয়ে সহজ মনে হয় না সম্ভব। মাত্র 400KB এর পোর্টেবল সফটওয়্যার।

প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন।
স্মাটফোনের জোয়ারে এখন বেশির ভাগই ওয়াইফাই ব্যবহার করে থাকেন। সিম অপারেটরদের গলাকাটা দাম এবং কম গতির কারণে অনেকেই ওয়াইফাইকেই ডিফল্ড হিসেব ব্যবহার করে থাকেন। বাসায় ব্রডব্যান্ড লাইনের সাথে রাউটারকে লাগিয়েই অনেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকেন। তবে পিসি দিয়ে ওয়াইফাই ব্যবহার কারীর সংখ্যাই বেশি। আজকে আমি পিসি দিয়ে ওয়াইফাই বানানোর বেশ জনপ্রিয় সফটওয়্যারটি শেয়ার করবো।
আজকে আপনাদের সামনে আমি খুব ছোট আকারের একটি পোর্টেবল সফটও্যার নিয়ে হাজির হয়েছি। বেচারা ছোট হলেই কি হবে কাজে তো ছোট নি। কথায় আছে ছোট সাপের বিষ বেশি। :-) আমার আজকের এই সফটওয়্যারটি দ্বারা আপনি আপনার পিসিকে ওয়াইফাই হটস্পটে পরিণত করতে পারবেন মাত্র ১ টি ক্লিকেই। কোন প্রকার ঝামেলা ছাড়াই  । এর সাইজ মাত্র ৪০০ কিলো বাইট এবং এটি পোর্টবল। এর নেই কোন ইন্সটলের ঝামেলা। শুধু ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন।  আশা করি অনেক উপকারে দেবে এই ছোট্ট সফটওয়্যারটি। সফটওয়্যারটির নাম mHotspot
এবার তাহলে ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবে না। মাত্র ৪০০ কিলোবাইট। সাথে ডাইরেক্ট ডাউনলোড লিংক।
প্রথমে আপনার ব্রাউজারের Add block Disable করে দিন যদি থাকে? তারপর

ডাউনলোড করুন | 400 KB

এবার ডাউনলোড করে ফাইলটি আনজিপ করে নিন। এখানের mHotspot নামের ফোল্ডারের ভেতরে mHotspot ফাইলটি ওপেন করুন। এবার নিচের স্কিনশটের মতো আসবে।
এখানের Hotspot Name এ আপনার হটস্টপটের নাম দিন এবং Password এ পাসওয়ার্ড দিন। এবার Start Hotspot বাটনে একটি ক্লিক করুন। বেশ চালু হয়ে গেলো আপনার পিসির ওয়াইফাই হটস্পট। এবার সবাই মিলে উপভোগ করুন।

ধন্যবাদ সবাইকে

একটি মন্তব্য পোস্ট করুন

You are welcome to share your ideas with us in comments !

নবীনতর পূর্বতন